টরন্টোর সংস্কৃতি উৎসবে শিল্পের সুরে জেগে উঠল প্রবাসী বাংলা

entertainment
২৩ ও ২৪ মে মারখাম শহরে টরন্টো সংস্কৃতি সংস্থার বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়। শক্তিমান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নাটক ‘মশা’ দর্শকদের মুগ্ধ করে। জনপ্রিয় কণ্ঠশিল্পী পৌষালী ব্যানার্জী ও অন্তরা মিত্রের পরিবেশনা উৎসবের আবহকে প্রাণবন্ত করে তোলে। কৃষ্ণকলি সেনগুপ্ত পরিচালিত শিশুদের চিল্ড্রেন কয়্যার ‘বরিষ ধরা মাঝে শান্তির বাণী’ নতুন বার্তা দেয়। ২০০৪ সালে প্রতিষ্ঠিত টিএসএস প্রবাসী বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণে কাজ করছে।