আনন্দমেলায় আফরান নিশোর সঞ্চালনায় তারকাদের জমকালো পরিবেশন

entertainment
এবারের ‘আনন্দমেলা’তে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন আফরান নিশো। অনুষ্ঠানে সংগীতশিল্পী রুনা লায়লা নতুনভাবে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানটি পরিবেশন করেন। কণ্ঠশিল্পী বেবী নাজনীন ‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’ গানে অংশ নেন। নৃত্যে সাদিয়া ইসলাম মৌ ‘রূপনগরের রাজকন্যা’ সেজে উপস্থিত হন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ, প্রযোজক আফরোজা সুলতানা।