ঈদুল আজহায় মেহেদি রাঙা হাতে মিমের উজ্জ্বল উদযাপন

entertainment
ঈদুল আজহা উপলক্ষে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম তার হাতে মেহেদি রাঙিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নিলেন। বুধবার (২৭ মে) দুপুরে ফেসবুকে শেয়ার করা ছবিতে মিম লিখেছেন, “ঈদ গ্লো স্টার্টস উইথ মেহেদি।” তার মেহেদি রাঙা হাতের ছবিগুলো ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসা পায়। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘মালিক’, যেখানে তিনি আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন।