মুন্না খানের ক্ষোভ, ববির বিরুদ্ধে মামলা করার হুমকি
entertainment
পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘তছনছ’ সিনেমা, পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে নায়িকা ববি হক উপস্থিত না থাকায় ক্ষুব্ধ হন নায়ক ও প্রযোজক মুন্না খান। তিনি বলেন, “আমি কিন্তু মুন্না খান, সব জায়গায় ফাজলামি চলে না।” মুন্না জানান, ববির কারণে সিনেমার বাজেট ৪ কোটি টাকার বদলে ৮০ লাখ টাকা বেড়ে গেছে।