২৫ বছর পর আমির-আশুতোষের নতুন সিনেমা ‘লালা অমরনাথ’

entertainment
আমির খান ও পরিচালক আশুতোষ গোয়ারিকর ২৫ বছর পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। তারা ভারতের কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের জীবন নিয়ে একটি স্পোর্টসভিত্তিক বায়োপিক নির্মাণ করবেন। ছবিতে দেশভাগের প্রভাব ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিবর্তনও তুলে ধরা হবে। ফারহান আখতারকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে। আমির বর্তমানে ‘লাহোর ১৯৪৭’ ও দাদাসাহেব ফালকের বায়োপিকে কাজ করছেন।