বিবেক-দিব্যাঙ্কার সংসারে এল যমজ পুত্র, দশ বছরের অপেক্ষা শেষ!

entertainment
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি বিবেক দাহিয়া ও দিব্যাঙ্কা ত্রিপাঠী বিয়ের দশ বছর পর যমজ পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে তারা জানান, "আমরা সুখ চেয়েছিলাম। ঈশ্বর বললেন, দ্বিগুণ নাও।" ২০১৬ সালের ৮ জুলাই বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির নতুন অতিথির আগমনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে।