ঈদে জীবন ওয়াসিফের নতুন দুই গান ‘ও মেয়ে’ ও ‘তুই ছাড়া এক পা’

entertainment
তরুণ শিল্পী জীবন ওয়াসিফ ঈদুল আজহার উপলক্ষে দুটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন, ‘ও মেয়ে’ ও ‘তুই ছাড়া এক পা’। গান দুটি তিনি নিজেই সুর ও সঙ্গীতায়োজন করেছেন। ‘ও মেয়ে’ লিখেছেন ওয়াসিফ এবং ‘তুই ছাড়া এক পা’ লিখেছেন আলামিন। OVS Music এর ব্যানারে প্রকাশিত গানগুলো ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। ওয়াসিফ এর আগে ‘আমি তোর মমতাজ’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন।