ভারতীয় অভিনেতা রমাকান্ত দায়ামার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া

entertainment
বর্ষীয়ান অভিনেতা রমাকান্ত দায়ামা মঙ্গলবার (২৬ মে) ৬৯ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি 'চাক দে! ইন্ডিয়া' ও 'ধানাক' ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন। অভিনেত্রীর শুভাঙ্গী লাটকর তার মৃত্যুতে আবেগঘন পোস্ট করে বলেন, "আজ আমরা এক সুন্দর মনের মানুষকে হারালাম।" শিল্পী সংগঠন 'সিনটা' তার অবদানের জন্য গভীর শোক প্রকাশ করেছে।