নুসরাত ফারিয়ার ঈদের গান 'লোকে বলে' টিজারে ২০ লাখ ভিউ
entertainment
জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’ টিজার প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে ২০ লাখ ভিউ অতিক্রম করেছে। গানটি ঈদুল আজহাকে সামনে রেখে ২৬ মে প্রকাশিত হবে। ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, “Our ঈদের চাঁদ is here...” গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং সুর দিয়েছেন ফুয়াদ আল মুক্তাদির। ভিডিওটি নির্মাণ করেছেন বাবা যাদব।