দিলজিৎ দোসাঞ্জের বাড়িতে বোম হামলার হুমকি, পুলিশ সতর্ক
entertainment
লুধিয়ানা শহরে গায়ক দিলজিৎ দোসাঞ্জের বাড়িতে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। সোমবার সকালে লুধিয়ানা পৌরসভায় ইমেল মারফত এই তথ্য জানানো হয়। হুমকির মধ্যে রয়েছে মেয়রের বাড়ি এবং দিলজিতের অফিসও। রাত সোয়া ন’টা নাগাদ হামলার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ বাড়ির নিরাপত্তা বাড়িয়েছে, যদিও দিলজিৎ বর্তমানে লুধিয়ানা শহরে থাকেন না।