যমজ সন্তানের বাবা-মা হলেন দিব্যাঙ্কা ও বিবেক দাহিয়া
entertainment
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় দম্পতি দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়া যমজ পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। আজ দুপুরে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে তাঁরা সুখবরটি জানিয়েছেন। দিব্যাঙ্কা লেখেন, “আমরা সুখ চেয়েছিলাম, ঈশ্বর বললেন—দ্বিগুণ নাও।” বিবেক বলেন, “অপেক্ষার অবসান। আমাদের ‘দ্য বয়েজ’ এসে গেছে।” সন্তান জন্মের আগে দিব্যাঙ্কা মাতৃত্বকালীন ফটোশুটের ছবি শেয়ার করেছিলেন।