বরুণের মায়ের চরিত্রে মৌনি, বয়সের বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়া

entertainment
আসন্ন কমেডি সিনেমা ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এ বরুণ ধাওয়ানের মায়ের চরিত্রে ৪০ বছর বয়সী মৌনি রায়কে কাস্ট করা হয়েছে। বরুণের বয়স ৩৯, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনরা মন্তব্য করেছেন, "এটি ডেভিড ধাওয়ানের চরম মস্তিষ্ক বিকৃতি।” সিনেমাটি ৫ জুন মুক্তি পাবে, যেখানে আরও অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর ও পূজা হেগড়ে।