ঈদে আসছে ছোটকাকুর নতুন সিরিজ ‘কিশোরগঞ্জের কিশোরদল’

entertainment
শিশুতোষ সিরিজ ‘কিশোরগঞ্জের কিশোরদল’ এবারের ঈদে চ্যানেল আইয়ে প্রচারিত হবে। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মাণ করেছেন আফজাল হোসেন ও মাসুম রেজা। ঢাকায় পোস্ট-প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে। সিরিজটিতে অভিনয় করছেন আফজাল হোসেন, জাকিয়া বারী মম, রওনক হাসানসহ আরও অনেকে। আফজাল হোসেন বলেন, “শিশুদের জন্য কাজ করতে বিশেষ আনন্দ পাই।” অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দেখানো হবে।