অভিনয়ের কর্মশালায় মেহজাবীন ও আফরান নিশোর দিকনির্দেশনা
entertainment
কিশোর আলোর কার্নিভ্যালের উদ্বোধনীতে দোতলায় অভিনয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, আফরান নিশো, তৌসিফ মাহবুব ও ফারহান আহমেদ জোভান উপস্থিত ছিলেন। নবম শ্রেণির শিক্ষার্থী রাদিফের প্রশ্নে আফরান নিশো বলেন, “পড়াশোনা করাটাই সবচেয়ে জরুরি।” কর্মশালায় অভিনয়ের প্রস্তুতি ও মঞ্চনাটকের গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শও দেওয়া হয়।