শাকিবের ‘প্রিন্স’ সিনেমার সেন্সর স্থগিতাদেশ প্রত্যাহার
entertainment
২১ মার্চ ঈদুল ফিতরের দিন মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সিনেমার সেন্সর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈনউদ্দীন জানান, “সার্টিফিকেশনবিহীন কোনো দৃশ্য, গান প্রদর্শন করবে না-এই মর্মে ওরা মুচলেকা দিয়েছে।” প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ২৪ মে পরিবর্তিত সংস্করণের সার্টিফিকেশন সনদ পেয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।