মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক সিনেমার সিক্যুয়েল আসছে শিগগিরই
entertainment
লায়ন্সগেট প্রযোজনা সংস্থা ঘোষণা করেছে মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক সিনেমা 'মাইকেল'-এর সিক্যুয়েল নির্মাণের। প্রতিষ্ঠানটির মোশন পিকচার চেয়ার অ্যাডাম ফোগেলসন জানান, সিক্যুয়েলে ২৫-৩০ শতাংশ নতুন দৃশ্য অন্তর্ভুক্ত হবে। তিনি বলেন, "প্রথম সিনেমায় অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ পড়েছিল।" তবে ১৯৯৩ সালের শিশু যৌন নির্যাতনের অভিযোগের বিষয়টি সিক্যুয়েলে দেখানো হবে কিনা তা এখনও পরিষ্কার নয়।