‘দৃশ্যম ৩’ মুক্তির তিন দিনে আয় ১০০ কোটি টাকার বেশি
entertainment
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দৃশ্যম ৩’ গত বৃহস্পতিবার মোহনলালের জন্মদিনে মুক্তি পায়। প্রথম তিন দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১১৭ কোটি ১৭ লাখ টাকা। ভারতীয় বাজারে নিট আয় ৪০ কোটি ৬০ লাখ টাকা, যার মধ্যে তৃতীয় দিনে ১৩ কোটি ৭০ লাখ টাকা এসেছে। ছবিতে মোহনলাল, মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিল অভিনয় করেছেন।