আতাউর রহমানের স্মরণসভায় শিল্পের প্রতি তাঁর অবদান তুলে ধরা হলো

entertainment
১২ মে মারা যাওয়া নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে স্মরণ করতে গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে নাসির উদ্দীন ইউসুফ বলেন, “৮৫ বছরের সৃষ্টিশীল জীবন তাঁকে বয়ে নিয়ে গেছে মানুষের অন্তরে।” আতাউর রহমানের স্ত্রী শাহিদা রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “তিনি চলে গেলেন আমাদের ছেড়ে। চলে যাওয়াটা খুবই কষ্টের।”