দুই খুদের স্বপ্নের গল্পে আসছে ‘দ্য সেকেন্ড উইশ’ সিনেমা
entertainment
নতুন সিনেমা ‘দ্য সেকেন্ড উইশ’ কেন্দ্রীয় চরিত্র রবি ও দুলু, যারা দারিদ্র্যের সাথে লড়াই করছে। রবির বাবা ক্ষেতমজুর, খাবারের অভাবে পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে তারা। স্কুল শিক্ষক তপনবাবু তাদের পাশে দাঁড়িয়ে বলেন, “ক্ষুধার সাথে যুদ্ধ করে পড়াশোনা সম্ভব নয়।” সিনেমায় মিড ডে মিলের প্রভাব এবং সামাজিক বৈষম্য তুলে ধরা হবে। ছবিটি সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তুলবে।