আকাশ মাহমুদ দ্বিতীয়বার বাবা, ফরিদপুরে জন্ম নিল পুত্র সন্তান
entertainment
জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ মাহমুদ শুক্রবার (২২ মে) ফরিদপুরের জনতা হাসপাতালে সিজারের মাধ্যমে দ্বিতীয়বার বাবা হয়েছেন। তার স্ত্রীর কোলজুড়ে এসেছে এক পুত্র সন্তান। নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন। আবেগাপ্লুত হয়ে আকাশ বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব খুশি।” এর আগে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। পরিবারে আনন্দের আমেজ বিরাজ করছে, ভক্তদের কাছ থেকেও শুভেচ্ছা পাচ্ছেন।