নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ মুক্তি পেল দুই সিনেমা

entertainment
বৃহস্পতিবার রাত ১২টায় নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ মুক্তি পেল ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’। এই দুই সিনেমা ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আলোচনায় ছিল। ‘উৎসব’-এর প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি জানান, “গতকাল রাত ১২টায় আমাদের প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।” দর্শকরা এখন ঘরে বসেই এই বিগ বাজেটের সিনেমাগুলো উপভোগ করতে পারছেন।