ঈদে আসছে নজর আলী টেলিফিল্ম, হাসির ঝড় তুলবে!
entertainment
আসন্ন ঈদুল আযহায় এটিএন বাংলায় প্রচারিত হবে ‘টেলিফিল্ম সুগার ড্যাডি নজর আলী’। এই টেলিফিল্মে নজর আলীর চরিত্রে অভিনয় করেছেন বাবুল আহমেদ এবং আদর আলীর চরিত্রে তন্ময় সোহেল। ২৭ জুন রাত ১১টায় প্রচারিত হবে এটি। গল্পে নজর আলী আবার বিয়ের জন্য ব্যস্ত, যা নিয়ে তার ছেলের সঙ্গে তুমুল বাক বিতণ্ডা হয়। রচনা করেছেন জাহিদ বাবুল, পরিচালনা করেছেন টি আই শাহীন।