হাসপাতালে ভর্তি নয়, নিয়মিত চেকআপে গিয়েছিলেন অমিতাভ বচ্চন

entertainment
বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চনকে নিয়ে গুজব ছড়িয়েছিল যে তিনি হাসপাতালে ভর্তি। তবে, ৮৩ বছর বয়সী এই অভিনেতা গত শনিবার মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন। “তিনি হাসপাতালে ভর্তি হননি, শুধু রুটিন চেকআপ করাতে গিয়েছিলেন,” জানিয়েছেন বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্র। অমিতাভ বর্তমানে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিক্যুয়েলের কাজ নিয়ে ব্যস্ত আছেন।