‘বনলতা সেন’ মুক্তির আগে টাকার দ্বন্দ্বে আদালতের দ্বারস্থ তরুণ মজুমদার

entertainment
সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বনলতা সেন’ ঈদে মুক্তির ঘোষণা আসার পর অর্থনৈতিক জটিলতায় জড়িয়ে পড়েছে। সহ-প্রযোজক তরুণ মজুমদার দাবি করেছেন, তিনি নির্মাণে ৬১ লাখ টাকা বিনিয়োগ করেছেন, কিন্তু তার নাম সেন্সর বোর্ডে উল্লেখ করা হয়নি। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল অভিযোগ অস্বীকার করেছেন, বলছেন, “মুক্তির আগেই প্রতারণার অভিযোগ তোলা দুঃখজনক।” সিনেমায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা ও খায়রুল বাসার।