নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’ ২১ মে উদ্বোধন হচ্ছে
entertainment
বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’ ২১ মে উদ্বোধন হতে যাচ্ছে। প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি জানান, “বাংলা কনটেন্টকে আরও সহজ ও আকর্ষণীয়ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।” এটি নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় শতাধিক চলচ্চিত্র ও কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করবে। দর্শকরা সাবস্ক্রিপশন ফি-এর মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে কনটেন্ট উপভোগ করতে পারবেন।