উইল স্মিথের নতুন অ্যাকশন থ্রিলার ‘সুপারম্যাক্স’ আসছে অগস্টে

entertainment
উইল স্মিথ এবার এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করবেন ‘সুপারম্যাক্স’ নামক অ্যাকশন-থ্রিলারে। ছবিটি নির্মাণ করছেন ডেভিড গর্ডন গ্রিন, যিনি ‘হ্যালোউইন’ সিনেমার জন্য পরিচিত। আগামী অগস্টে এর কাজ শুরু হবে এবং ছবির বাজেট প্রায় ৭০ মিলিয়ন ইউএস ডলার। অ্যামাজ়ন এমজিএম স্টুডিয়োজ় ছবিটির বিশ্বব্যাপী স্বত্ব কিনেছে। স্মিথের সঙ্গী চরিত্রের জন্য একজন নারী অভিনেত্রীর খোঁজ চলছে।