‘মাই রয়্যাল নেমেসিস’ সিরিজে প্রেম-শত্রুতার চমকপ্রদ কাহিনি
entertainment
মুক্তির পরপরই কোরীয় সিরিজ ‘মাই রয়্যাল নেমেসিস’ নেটফ্লিক্সের অ–ইংরেজিভাষী সিরিজের তালিকায় শীর্ষে উঠে এসেছে। সিরিজটি ৮৪টি দেশ ও অঞ্চলে শীর্ষ দশে স্থান করে নেয়, এবং ২৪টি বাজারে এক নম্বর হয়েছে। শিন সিও-রি ও চা সে-গ্যে চরিত্রগুলোর প্রেম ও শত্রুতার গল্প দর্শকদের আকৃষ্ট করেছে। কোরিয়া টাইমসের তথ্য অনুযায়ী, লিম জি-ইয়নের অভিনয়ও প্রশংসিত হয়েছে।