শাকিরার কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি, ৭৬৫ কোটি টাকা ফেরত!
entertainment
কলম্বিয়ান পপ তারকা শাকিরা স্পেনের উচ্চ আদালত থেকে কর ফাঁকির অভিযোগে সম্পূর্ণ খালাস পেয়েছেন। আদালত শাকিরার বিরুদ্ধে অন্যায়ভাবে নেওয়া ৭৬৫ কোটি টাকা (৫৫ মিলিয়ন ইউরো) সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। দীর্ঘ আট বছরের আইনি লড়াইয়ের পর শাকিরা এই স্বস্তি পেলেন। তিনি বলেন, "এটি আমার জন্য একটি নতুন শুরু।"