ঈদে মৌয়ের নতুন ওয়েব ফিল্ম 'সারার সংসার' মুক্তি পাচ্ছে

entertainment
আসন্ন ঈদুল আজহায় আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘সারার সংসার’। এটি কাজী আনোয়ার হোসেনের উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাদিয়া ইসলাম মৌ। পরিচালনা করেছেন আকা রেজা গালিব। মৌ বলেন, “এটি একটি চ্যালেঞ্জিং চরিত্র।” সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু ও নাফিস আহমেদ। মুক্তির তারিখ ২৭ জুন।