সৌন্দর্যচর্চায় তমার খোলামেলা মন্তব্য, পরীমণি ব্যতিক্রম

entertainment
অভিনেত্রী তমা মির্জা সম্প্রতি একটি টেলিভিশন শোতে সৌন্দর্যচর্চা ও কসমেটিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করেন। তিনি দাবি করেন, “এখন যাদের মুভি রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করেন। একমাত্র পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা।” তমা বলেন, বয়সের সঙ্গে পরিবর্তন স্বাভাবিক, তবে তিনি সৌন্দর্যচর্চাকে নেতিবাচকভাবে দেখেন না। বর্তমানে পুরুষরাও সৌন্দর্যবর্ধক ট্রিটমেন্টে আগ্রহী হয়ে উঠছেন।