ঈদে চ্যানেল আইতে সাত নতুন চলচ্চিত্রের জমজমাট আয়োজন
entertainment
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল আইতে সাতটি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রদর্শিত হবে। প্রথম দিন 'নীল চক্র' সিনেমা, পরিচালনায় মিঠু খান, অভিনয়ে আরিফিন শুভ। দ্বিতীয় দিন 'প্রিন্স', পরিচালনায় আবু হায়াত মাহমুদ, অভিনয়ে শাকিব খান। অন্যান্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে 'সাবা', 'টগর', 'জয়া আর শারমিন', 'বাড়ির নাম শাহানা' ও 'শরতের জবা'।