শরীফ ও স্বরলিপির দ্বৈতগান ‘তুমি আসবে বলে’ প্রকাশ
entertainment
প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শরীফ এবং জনপ্রিয় শিল্পী স্বরলিপি দ্বৈতভাবে ‘তুমি আসবে বলে’ গানটি গেয়েছেন। গানটির গীতিকার ও সুরকার হাবিব মোস্তফা, সংগীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ। ঈদুল আযহা উপলক্ষে এটি ‘তিন তার’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। শরীফ বলেন, “গানের কথা ও সুরের সাথে একাত্ম হয়ে গানটি করেছি।” স্বরলিপি জানান, “এটি সহজ কথার-মিষ্টি সুরের গান।”