কেয়া পায়েল ও তৌসিফের নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’ মুক্তি
entertainment
নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’ মুক্তি পেয়েছে ১৪ মে। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল, পরিচালনা করেছেন সেলিম রেজা। নাটকের গল্পে ফুলের প্রতি ভালোবাসা এবং ফ্লাওয়ার শপের কাহিনি তুলে ধরা হয়েছে। নাটকটির দৃশ্যধারণ হয়েছে রাজধানীর উত্তরা এলাকার ৩০০ ফুট বনবিথি হাউসে। এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।