শাকিব খানের ‘রকস্টার’-এর প্রথম গান মুক্তি, ভিউ মিলিয়নে ছুটছে
entertainment
শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার প্রথম গান ‘পিরিতি’ মুক্তি পেয়েছে ১২ মে, মঙ্গলবার। গানটি মুক্তির পর মাত্র কয়েক ঘণ্টায় মিলিয়ন ভিউয়ের পথে। হাসান রুবায়েতের লেখা ও আহমেদ হাসান সানি’র সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। শাকিব খান তার ফেসবুক পেজে লিখেছেন, “প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালোবাসার গল্পেরা।” সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা রয়েছে।