রাকুল প্রীতের জঙ্গলে হাঁটার ভিডিওতে বিতর্কের ঝড়
entertainment
বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং ভারতের গির ন্যাশনাল পার্কে নতুন সিনেমা ‘পতি পত্নী অউর ওহ ২’র প্রচারণা করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি জঙ্গলে হাঁটছেন, যা নিয়ে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন। বন বিভাগের কর্মকর্তারা জানান, ভিডিওটি অভয়ারণ্যের প্রবেশপথের বাইরের অংশে ধারণ করা হয়েছে। রাকুল অসুস্থ হয়ে পড়ায় জঙ্গলে প্রবেশ করতে পারেননি।