চরকিতে মুক্তি পেল পান্ত কানাইয়ের নতুন গান ‘পিরিতি’
entertainment
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির চলচ্চিত্র ‘রকস্টার’ থেকে মুক্তি পেয়েছে পান্ত কানাইয়ের নতুন গান ‘পিরিতি’। গানটির কথা লিখেছেন হাসান রোবায়েত এবং সুর দিয়েছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালনায় ছিলেন জাহিদ নীরব। গানটি প্রেম ও বিরহের গভীর অনুভূতি তুলে ধরে, বিশেষ করে “পিরিতি জানেনা কালা কোনো সংরাগ” লাইনটি শ্রোতাদের মুগ্ধ করেছে। তিস্তার কূলে গানটির আবহ সৃষ্টি করেছে ভিন্ন মাত্রা।