আপ্টা রেলস্টেশনকে পর্যটনকেন্দ্রে রূপান্তরের দাবি অনুপম খেরের
entertainment
বলিউডের কালজয়ী ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'র শুটিং স্পট আপ্টা রেলস্টেশনে সম্প্রতি গিয়েছিলেন অভিনেতা অনুপম খের। তিনি বলেন, “এটি হিন্দি সিনেমার ইতিহাসে একটি মাইলফলক।” অনুপম সরকারের কাছে আবেদন করেছেন, এই রেলস্টেশনকে পর্যটনকেন্দ্রে রূপান্তর করা হোক। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবিতে শাহরুখ খান ও কাজল ছাড়াও অভিনয় করেছিলেন ফরিদা জালাল ও অমরেশপুরী।