মুর্তজা পলাশের নতুন নাটক ‘বোকা মানুষ’ মুক্তি পাচ্ছে আজ
entertainment
জনপ্রিয় নির্মাতা আদিফ হাসান পরিচালিত নতুন নাটক ‘বোকা মানুষ’ মুক্তি পাচ্ছে ১৩ মে, জয় পাগল মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। নাটকটিতে অভিনয় করেছেন মুর্তজা পলাশ, সেমন্তি সৌমি, ফারজানা আহসানসহ একঝাঁক শিল্পী। গল্পটি আহান নামের যুবকের প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং আত্মত্যাগের ওপর ভিত্তি করে। আদিফ হাসান জানান, “এটি শুধু প্রেমের গল্প নয়, বরং একজন মানুষের ভাঙন ও ফিরে আসার কাহিনি।”