মুর্তজা পলাশের নতুন নাটক ‘বোকা মানুষ’ মুক্তি পাচ্ছে ১৩ মে

entertainment
জনপ্রিয় নির্মাতা আদিফ হাসান নির্মিত নতুন নাটক ‘বোকা মানুষ’ আগামী ১৩ মে জয় পাগল মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটকে অভিনয় করেছেন মুর্তজা পলাশ, ফারজানা আহসান মিহি ও সেমন্তি সৌমি। নাটকের কাহিনি আহান নামের যুবকের একতরফা ভালোবাসা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে গড়ে উঠেছে। আদিফ হাসান বলেন, “এটি একজন মানুষের ভাঙন ও ফিরে আসার গল্প।”