মস্কো চলচ্চিত্র উৎসবে ভাবনার বেনারসি পোশাকের জাদু

entertainment
৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বেনারসি কাপড়ের পোশাক পরে দেশকে উপস্থাপন করেন। তিনি গোলাপি স্কার্ট ও টপ পরেছিলেন, ডিজাইন করেছেন ইমাম হাসান ও তন্বী কবির। ভাবনা বলেন, “এটাই আমি চেয়েছিলাম, আমার পোশাক দিয়েই যেন আমার দেশ ও সংস্কৃতির পরিচয় মেলে।” উৎসবের শেষ দিন সবুজ বেনারসি শাড়ি পরে তিনি দেশের অনুভূতি তুলে ধরেন।