কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে না ‘বিদায়’, নতুন তারিখ দুর্গাপূজা
entertainment
পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘বিদায়’ কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে না। প্রযোজক শাহরিন আক্তার সুমি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন, “এটি মুক্তি পাবে আগামী দুর্গাপূজার উৎসবে।” ছবির গল্পটি প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়ার প্রেক্ষাপটে। এতে অভিনয় করেছেন বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘি, ফজলুর রহমান বাবু ও মুকিত জাকারিয়া। ছবির কিছু শুটিং এখনও বাকি রয়েছে।