প্রিয়াঙ্কার ব্যতিক্রমী ফ্যাশন স্টেটমেন্টে ঝলমল গোল্ড গালা ২০২৬
entertainment
হলিউড-বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ‘গোল্ড গালা ২০২৬’-এ ২০ বছর পুরোনো চিকনকারি শাড়ি দিয়ে তৈরি পোশাক পরে হাজির হন। অনুষ্ঠানে তাকে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ দেওয়া হয়। ডিজাইনার অমিত আগারওয়াল ও স্টাইলিস্ট অ্যামি প্যাটেল প্রায় ছয় সপ্তাহে এই পোশাক তৈরি করেন। প্রিয়াঙ্কার সাথে সম্মাননা পান চার্লস মেলটন, জেট লি ও সিমু লিউ।