লন্ডনের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছয়টি সিনেমার অংশগ্রহণ

entertainment
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা হলে ১৭ মে থেকে ২৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৭তম আসর। এবারের উৎসবে বাংলাদেশের ছয়টি সিনেমা প্রদর্শিত হবে, যার মধ্যে ‘আগন্তুক’ উদ্বোধনী চলচ্চিত্র। সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’ ১৮ মে বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে। পরিচালক সোহেল রানা জানান, ছবিটি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে।