শুটিংয়ে দুর্ঘটনায় আহত রাহুল দেব, পায়ের হাড় ফেটে গেছে

entertainment
বলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল দেব শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। গত মাসের শেষের দিকে দুর্ঘটনাটি ঘটে, যেখানে উঁচু থেকে লাফিয়ে পড়ার সময় কুশন সরে যায়। রাহুল জানান, “বিপত্তি সেখানেই।” চিকিৎসকরা জানিয়েছেন, তার বাঁ পায়ের গোড়ালিতে চিড় ধরেছে এবং তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। বর্তমানে তিনি মুগ্ধা গডসেকের দেখভালে রয়েছেন।