বাইফার ৫ম আসরে তারকাদের জমকালো উপস্থিতি, পুরস্কার বিতরণ

entertainment
রাজধানী ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৮ মে অনুষ্ঠিত হলো ‘নতুনধরা প্রেজেন্টস ইটিভি বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬’। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন আহমেদ স্বপনসহ শতাধিক তারকা উপস্থিত ছিলেন। কিংবদন্তি কোহিনূর আখতার সুচন্দা ও সাবিনা ইয়াসমিনকে আজীবন সম্মাননা দেওয়া হয়। বনলতা এক্সপ্রেস সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়, শরিফুল রাজ সেরা অভিনেতা হন। ২৯টি বিভাগে শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়।