শুটিংয়ের মাঝে গর্ভপাত, অসুস্থ অভিনেত্রী অন্বেষা হাসপাতালে ভর্তি

entertainment
অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায় শুক্রবার ‘কম্পাস’ ধারাবাহিকের শুটিংয়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি জানান, “অপরিকল্পিতভাবে অন্তঃসত্ত্বা হয়েছিলাম আমি। দুই মাস হয়েছিল।” শুটিংয়ের সময় পেটে ব্যথা শুরু হলে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা অনেক চেষ্টা করেন, কিন্তু গর্ভপাত ঘটে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার স্বামী সার্বক্ষণিক পাশে রয়েছেন।