অনামিকা ঐশীর মাতৃত্বের সুখবর, আসছে নতুন অতিথি!

entertainment
টিকটকার অনামিকা ঐশী ও মডেল রাসেল খানের সংসারে নতুন অতিথির আগমন ঘটতে যাচ্ছে। ৬ মাস আগে দ্বিতীয়বার বিয়ের পর, ঐশী সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে বেবি বাম্পের খবর জানান। তিনি লেখেন, "আমার ছোট্ট সোনা, তুই আসার আগেই তোকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো বুঝাতে পারবো না।" ২০২১ সালে পরিচয়ের পর গত বছরের অক্টোবরে তাদের বিয়ে হয়।