ববি দেওলের নতুন রূপে ‘বান্দর’ সিনেমার টিজার প্রকাশ

entertainment
বলিউড অভিনেতা ববি দেওল ‘অ্যানিমেল’ সিনেমার সাফল্যের পর এবার অনুরাগ ক্যাশপের ‘বান্দর’ সিনেমায় ভিন্ন রূপে হাজির হচ্ছেন। সম্প্রতি ১ মিনিট ২৯ সেকেন্ডের টিজারটি প্রকাশিত হয়েছে, যেখানে ববি লাইভ পারফর্ম্যান্সের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। ছবির অন্যান্য কলাকুশলীদের মধ্যে সানিয়া মালহোত্রা এবং সাবা আজাদও রয়েছেন। ‘বান্দর’ ৫ জুন বিশ্বব্যাপী মুক্তি পাবে।