‘মর্টাল কম্ব্যাট ২’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে, উত্তেজনা তুঙ্গে

entertainment
‘মর্টাল কম্ব্যাট ২’ আগামীকাল ৮ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে, বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সেও প্রদর্শিত হবে। ২০২১ সালে মুক্তি পাওয়া রিবুটের সিক্যুয়েল এই সিনেমা। জনপ্রিয় চরিত্র জনি কেজে অভিনয় করেছেন কার্ল আরবান। দর্শকদের মধ্যে তাঁর উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। নতুন কিস্তিতে অ্যাকশন দৃশ্যের পরিমাণ আগের চেয়ে অনেক বেড়েছে, যা ভক্তদের আকৃষ্ট করছে।