‘অ্যানি’ সিরিজে সাদের প্রত্যাবর্তন, কেন্দ্রীয় চরিত্রে নাজিফা তুষি
entertainment
বাংলাদেশি ওয়েব সিরিজ ‘অ্যানি’ নিয়ে পাঁচ বছর পর ফিরছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নাজিফা তুষি। প্রযোজক এহসানুল হক বাবু জানিয়েছেন, ‘অ্যানি’ আন্তর্জাতিক ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এ নির্বাচিত হয়েছে। জার্মানির কোলনে আগামী ৯ জুন এটি প্রদর্শিত হবে। সিরিজে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিনসহ অনেকে।